গোপনীয়তা নীতিPrivacy policy

সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬Last updated: October 2026

সোপান শিক্ষা ও দক্ষতা ফাউন্ডেশন শিক্ষার্থী, অভিভাবক, সদস্য, দাতা, স্বেচ্ছাসেবক ও কর্মীদের ব্যক্তিগত তথ্য শুধু বৈধ উদ্দেশ্যে সংগ্রহ ও ব্যবহার করে, এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ বা তৎকালীন প্রযোজ্য আইন অনুযায়ী তা সুরক্ষিত রাখে।Sopan Education and Skills Foundation collects and uses personal information about students, guardians, members, donors, volunteers and staff only for legitimate purposes, and protects it under the Personal Data Protection Ordinance, 2025 or any data-protection law then in force.

আমরা কী তথ্য নিইWhat we collect

কেন ব্যবহার করিWhy we use it

আপনার প্রশ্নের উত্তর দিতে, সদস্যপদ ও নিবন্ধন সংক্রান্ত আইনি দায়িত্ব পালন করতে, কর্মসূচি ও বৃত্তি পরিচালনা করতে, অনুদানের রসিদ ও হিসাব রাখতে, এবং আইন অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থাকে প্রতিবেদন দিতে। আমরা আপনার তথ্য বিক্রি করি না বা বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না।To answer your questions, meet our legal duties around membership and registration, run programmes and scholarships, keep donation receipts and accounts, and report to regulators as the law requires. We never sell your information or use it for advertising.

শিশুদের তথ্যChildren's information

১৮ বছরের কম বয়সী কারও তথ্য আমরা শুধু মা-বাবা বা অভিভাবকের সম্মতিতে সংগ্রহ করি। শিক্ষার্থী ও অভিভাবকের লিখিত সম্মতি ছাড়া কোনো শিশুর ছবি, নাম বা গল্প প্রকাশ করা হয় না।We collect information about anyone under 18 only with a parent's or guardian's consent. No child's photo, name or story is published without the written consent of the student and guardian.

কারা দেখতে পায় ও কোথায় থাকেWho can see it, and where it is kept

শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কমিটির সদস্যরা, প্রয়োজন অনুযায়ী, তথ্য দেখতে পারেন। তথ্য সুরক্ষিত ক্লাউড সার্ভারে এনক্রিপ্ট করা সংযোগে সংরক্ষিত থাকে। আইন অনুযায়ী নিবন্ধন কর্তৃপক্ষ, নিরীক্ষক বা অন্য কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনীয় তথ্য দেওয়া হতে পারে।Only authorised officers and committee members see information, and only as needed. It is stored on secure cloud servers over encrypted connections. We may share what is required with the registration authority, auditors or other authorities when the law requires.

কতদিন রাখিHow long we keep it

হিসাব ও সদস্য রেকর্ড আইন অনুযায়ী অন্তত দশ বছর রাখা হয়। যোগাযোগ ফর্মের বার্তা নিষ্পন্ন হওয়ার এক বছর পর মুছে ফেলা হয়। শিক্ষার্থী বা অভিভাবক সম্মতি প্রত্যাহার করলে শিক্ষার্থীর নাম, অভিভাবকের তথ্য ও ঠিকানা মুছে ফেলা হয়; শুধু নামহীন পরিসংখ্যান থাকে।Accounts and membership records are kept for at least ten years, as the law and our Rules require. Contact messages are deleted one year after they are closed. If a student or guardian withdraws consent, the student's name, guardian details and address are erased; only anonymous figures remain.

আপনার অধিকারYour rights

আপনি নিজের তথ্য দেখতে, সংশোধন করতে, সম্মতি প্রত্যাহার করতে বা আইনত সম্ভব হলে মুছে ফেলার অনুরোধ করতে পারেন। এজন্য যোগাযোগ ফর্মে লিখুন।You can ask to see or correct your information, withdraw consent, or, where the law allows, have it deleted. Write to us through the contact form.

মূল পাতায় ফিরুনBack to the home page